গুডবাই শশাঙ্ক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বুধবার আইসিসির আইসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয় চেয়ারম্যানের পদ থেকে আজ সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর।
২০১৫ সালে আইসিসির চেয়ারম্যান হন শশাঙ্ক মনোহর। দুই মেয়াদে চার বছর আইসিসি’র দায়িত্ব পালন করেন তিনি।
আইসিসি জানিয়েছে, দুই মেয়াদে চার বছর আইসিসি’র দায়িত্ব পালনের পর বিদায় নিলেন শশাঙ্ক মনোহর। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। আগামী সপ্তাহের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে আইসিসি।
শশাঙ্ককে ধন্যবাদ জানিয়ে আইসিসির প্রধান নির্বাহি মানু সওনি বলেন, আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেট পরিবারের থেকে মনোরহরকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্ব এবং খেলাধুলার জন্য তিনি যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার জন্য শুভ কামনা রইলো।
শশাঙ্করের পরিবর্তে ডেপুটি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খাজা বলেন, এতে কোন সন্দেহ নেই, খেলাধুলার উন্নতির জন্য অনেক কিছুই করেছেন মনোহর। তিনি ক্রিকেট ও আইসিসিকে ভালো অবস্থায় রেখে গেছেন।
আইসিসি’তে শশাঙ্ক মনোহরের উত্তরসূরী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র বর্তমান সভাপতি কোলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলীর।
তবে সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস ও আইসিসি’র বর্তমান ডেপুটি চেয়ারম্যান খাজার।
৬২ বছর বয়েসী শশাঙ্ক মনোহর ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিসিআই’র সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *