বাইডেনের জয়ে শিশিরের উচ্ছ্বাস 

০৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাঁধভাঙা উল্লাস। এ সংবাদের পর সারাবিশ্বের গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম বাইডেনের জয়।

এদিকে বাইডেনের জয়ে উচ্ছ্বসিত এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বাইডেনের জয়ের পর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

শিশির লিখেছেন, অবশেষে বাইডেন ট্রাম্পকার্ড পেয়ে গেছেন। আনন্দে নীল হয়ে উঠেছে উইসকনসিন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বসবাস করছেন সাকিবপত্নী। এবার মার্কিন নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার ভোট শেষে তিনি সে কথা জানিয়েছেন নিজেই। হাতে একটি স্টিকার ছবি দিয়ে তিনি পোস্ট করেন। স্টিকারে লেখা আমি ভোট দিয়েছি। ছবিটির ক্যাপশনে শিশির লিখেছেন-নির্বাচনের দিন আমি আমার ভোট দিয়েছি।

করোনাকালে যুক্তরাষ্ট্রে স্ত্রী শিশির ও দুই সন্তানের সঙ্গেই ছিলেন সাকিব।  গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন তিনি। এক বছরের নির্বাসন শেষে পাঁচ দলের টি-টোয়েন্টি লিগ দিয়েই মাঠে ফেরার কথা রয়েছে তার।

খেলা/এসকেএম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *