কনে সাজবেন কিউই প্রধানমন্ত্রী

১১ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার গণমাধ্যমকে নিজের বিয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন জাসিন্দা। নিউ প্লাইমাউথে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানালেন, আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা আছে। আয়োজনের আগে পরিবার ও বন্ধুদের বিস্তারিতভাবে তা জানানো দরকার।

চল্লিশ বছর বয়সী জাসিন্দার বাগদান হয়েছে টেলিভিশন উপস্থাপক ক্লাক গেইফোর্ডের সাথে। তাদের দুই বছর বয়সী একটি কন্যা রয়েছে।

দেশটির সবশেষ সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে লেবার পার্টি বিশাল বিজয় নিয়ে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন জাসিন্দা আর্ডান।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে তার পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। 

নিউজিল্যান্ড/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *