সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

২০ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তর প্রদেশ প্রতাবগড়ে সড়ক দুর্ঘটনায় ছয় শিশু-সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় প্রতাপগড় মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক যাত্রবাহী একটি গাড়িটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ন

নিহত শিশুদের বয়স আনুমানিক ৭ থেকে ১৫ বছর বলে জানা গেছে। 

প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, দুর্ঘটনা কবলিত স্থানের খাদ থেকে ট্রাকটি টেনে তোলা হয়েছে। আমি হাতাহতদের পরিবারের সাথে কথা বলেছি। প্রত্যেক পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও অনুসন্ধানে নেমেছে রাজ্য সরকার।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *