মারা গেছেন সাকিব আল হাসানের দাদি

১৪ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি।

তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তাদের মধ্যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান রয়েছেন।

মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইল ফোনে জানান, বহুদিন থেকেই রেবেকা নাহার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের দাদি প্রয়াত রেবেকা নাহারের জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে হবে। এর পর জোহরের নামাজের পর পৌর গোরস্তানে তাকে দাফন করা হবে।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *