২৩ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। দলের পারফরমেন্সের বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ জয়ের পর এবার শেষ ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে তাই পরিবর্তনের আভাস দিলেন বোর্ড সভাপতি।
শেষ ম্যাচে কয়েকজন তরুণকে সুযোগ দিতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক তামিম এ বিষয়ে আভাস দেয়ার পর একই সুরে কথা বললেন বিসিবি সভাপতিও। অন্তত একটি পরিবর্তন আসবে বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, একাদশে পরিবর্তন আসতেহ পারে। কিন্তু কাউকে মনঃক্ষুণ্ণ করে পরিবর্তন করা হবে না। দলের সবাই ভালো খেলেছে। এখন নির্বাচকদের জন্য খেলোয়াড় বাছাই করাই কঠিন ব্যাপার।
তবে, প্রতিপক্ষকে অবহেলা করে কোনও বিপদ টেনে আনতে চায় না বাংলাদেশ। ম্যাচগুলো থেকে সংগৃহীত পয়েন্ট যোগ হবে ওয়ানডে লিগের খাতায়। ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে, সেখানে যে পাস মার্ক থাকতে হবে টাইগারদের।
এ বিষয়ে পাপন জানান, সিরিজের কোনও ম্যাচই ছোট করে দেখা সম্ভব না। আমাদের প্রতিটি ম্যাচের পয়েন্ট ওয়ানডে লিগের টেবিলে যুক্ত হবে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এ পয়েন্ট আমাদের জরুরি। তাই সব সিরিজ এবং প্রতিপক্ষকে আমরা একই রকম গুরুত্ব দিচ্ছি।
২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply