হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

২৪ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ক্যারিবিয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সোমবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

অনুশীলন করেছেন সাকব-তামিমরা। স্ট্রচিং-রানিংয়ের পর নিজেদের স্কিল ঝালিয়ে নিয়েছেন স্বাগতিকরা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অনেকটা নির্ভার বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট মাথায় রেখে খেলানো হতে পারে একজন স্পিনার। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন তাইজুল।

অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মরিয়া জেসন মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *