২৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন সৌরভ। বুধবার দুপুরে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি জিম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তার হার্টে ব্লক ধরা পড়লে স্টেন বসানো হয়। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। ৭ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে পর্যবেক্ষণে ছিলেন তিনি।
সৌরভ গাঙ্গুলী/এসকেএম
















Leave a Reply