১০ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টর পর জানা যায় ইনজুরির কারণে ঢাকা টেস্টে পাওয়া যাচ্ছে না দলের নির্ভরযোগ্য ক্রিকেটার সাকিব আল হাসানকে। তবে শুধু সাকিব নন, এবার টেস্ট থেকে ছিটকে পড়লেন তরুণ সাদমান ইসলামনও।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ড জানায়, ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাদমান। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে ব্যথা পান সাদমানও। বিসিবির মেডিকেল টিম তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হচ্ছে তাকে।
এদিকে সাকিব আল হাসানের জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। সাদমানের বদলি হিসেবে এখনো কারও নাম জানায়নি বোর্ড।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply