১২ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বড় ইনিংসের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন এনক্রুমাহ বোনার। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জসুয়া দা সিলভাকে নিয়ে সমানে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে বোনারকে নিয়েই অস্বস্তিতে ছিল বাংলাদেশ।
অবশেষে সেই বোনারকে সেঞ্চুরি বঞ্চিত করল মিরাজ। মিরাজের ঘূর্ণিতে ৯০ রান করে সাজঘরে ফিরলেন বোনার। বল মোকাবেল করেছিল ২০৯টি।
মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন বোনার। দারুণভাবে তা লুফে নেন মোহাম্মদ মিঠুন।
তবে রানের চাকা একইভাবে ঘুরিয়ে নিচ্ছেন জসুয়া ও বোনারের পর উইকেটে নামা টেলএন্ডার আলজারি জোসেফ। জসুয়া ইতিমধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন। দলের সংগ্রহ সাড়ে ৩০০ কাছাকাচি ইতোমধ্যে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান। ১৬৬ বল খেলে ৭৯ রানে অপরাজিত জসুয়া। অপরপ্রান্তে ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছেন জোসেফ। তিনি ২৯ বলে ২০ রান করে ফেলেছেন ইতোমধ্যে।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply