২০ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রাপ্ত বরণ্যে অভিনেতা এ টি এম শামছুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র শিল্পে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনের জন্য প্রয়াত শামছ্জ্জুামান দেশের জনগণের অন্তরে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে নিজ বাসায় মারা যান তিনি।
পিএম/এসকেএম
















Leave a Reply