২৫ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।
নিউজিল্যান্ডের নাগরিক বার্কলে পেশায় আইনজীবী। ২০১২ সাল থেকে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে রয়েছেন। আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পদ থেকে ইস্তফা দেন।
আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বার্কলে জানান, আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্মানের ব্যাপার। আমাকে সমর্থন দেয়ার জন্য আইসিসি ডিরেক্টরদের ধন্যবাদ জানাই। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করবো। আমি আইসিসির ১০৪টি দেশের প্রতিনিধি হিসেবে কাজ করবো।
চলতি বছরের শুরুর দিকে মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার পদ থেকে সরে দাঁড়ান ভারতের শশাঙ্ক মনোহর। তখন শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খোয়াজা মনোনয়নপত্র জমা দেবেন।
আইসিসি/এসকেএম/আরএম
















Leave a Reply