৩০ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ২০২১ সালের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাকিব ছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন- পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯ দশমিক ৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭ দশমিক ৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।
যদিও এ বছর সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন জুলাইয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ ভালো খেলতে পারেননি। ৩ ম্যাচে ৩ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ১৯ রান করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে।
সাকিব আল হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply