নিউজ ডেস্ক: আগামী ৬ মে (শনিবার) গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে আজ সকালে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো। এছাড়াও বাংলাদেশে আদিবাসীদের বাস্তব অবস্থা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতা ডাক্তার দিবালোক সিংহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, ইউনিয়নের উপদেষ্টা ও সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি মোহসীন রেজা, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেত্রী রাখী ম্রং, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা নাদিম মাহমুদসহ অন্যরা।
উল্লখ্য, আগামী ৬ মে শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন শহীদ শ্যামল হেমব্রমের সন্তান সাগর হেমব্রম। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন সিপিবি’র বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক জননেতা কমরেড মিহির ঘোষ ও আদিবাসী নেতৃবৃন্দ।
সম্মেলন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply