আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন শুরু

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলন বিশ্বের আর্থিখ খাতের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের একত্রিত করছে।

মঙ্গলবার সকালে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভার্চ্যুয়ালি আয়োজিত এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই সম্মেলনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়াও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ মহাদেশের ৩৮টি দেশের ৫৫২টি কোম্পানি ৪৫০টি বিজনেস টু বিজনেস (বিটুবি) ম্যাচ মেকিং সেশনে অংশগ্রহণ করবে। যা বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টিতে এবং এফডিআই আকৃষ্ট করতে সাহায্য করবে।

সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ছয়টি ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

পিএম/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *