আমানউল্লাহ’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

১২ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ডাক্তার এম আমানউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

ডক্টর হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ডাক্তার এম আমানউল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী/এসকেএম