আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলমান আলিম শ্রেণির ৬ ও ৯ ডিসেম্বরের তিনটি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।

রোববার মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনে বিষয়টি জানানো হয়।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

৬ ডিসেম্বর (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আলিম পরীক্ষা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *