ধর্ষক মাদরাসা ছাত্র কারাগারে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে মাদরাসা ছাত্র। ধর্ষক মাদরাসা ছাত্র আবদুর রহমান প্রান্তের বয়স ১৭ বছর। প্রান্ত একাধিকবার ওই মেয়েকে ধর্ষণ করে। ধর্ষক প্রান্তকে কারাগারে পাঠানো হয়েছে।

বান্সা নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের গ্রাম। বান্সা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ধর্ষক আবদুর রহমান প্রান্ত।

প্রান্তের নামে মামলা করেছেন ধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রীর ভাবী।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী প্রান্ত একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে। শনিবার রাত দেড়টার দিকে ভিকটিমের রুমে ঢুকে প্রান্ত তাকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এলে প্রান্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত সবাই প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রান্তকে আটক করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র আবদুর রহমান প্রান্তকে রোববার আদালতে নেয়া হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।