২৭ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইংল্যান্ডকে ১২৫ রানের মামুলি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান করে টাইগাররা।
বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে তাদের সঙ্গী হন অফ স্পিনার মেহেদি হাসন।
তবে টাইগারদের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে ১৯তম ওভারে রীতিমতো তাণ্ডব চালান বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
১৯তম ওভারে ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের বলে দুটি ছক্কা আর এক চার হাঁকিয়ে সর্বোচ্চ ১৭ রান আদায় করে নেন নাসুম। শেষ দিকে তার ৯ বলের অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ১২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply