ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির আহ্বান

৩ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে যুদ্ধ অবসানে সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে তিনি আগ্রাসনের বিষয়ে রাশিয়ার নিন্দা জানানো থেকে সরে এসেছেন।

সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে আলোচনার পর মোদি সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেন সংকট শুরুর পর থেকেই যুদ্ধবিরতির উপর জোর দিয়েছি এবং সমাধানের একমাত্র উপায় হিসেবে আলোচনার আহ্বান জানিয়েছি।

নরেন্দ্র মোদি বলেন, আমরা বিশ্বাস করি এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না, সবাই হেরে যাবে, যে কারণে আমরা শান্তির পক্ষে।

তিনি বলেন, ইউক্রেনীয়দের উপর মানবিক নির্যাতনের প্রভাবের পাশাপাশি, তেলের দাম এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের চাপও বিশ্বের প্রতিটি পরিবারের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

অন্যদিকে, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলাজ বলেন, ইউক্রেন যুদ্ধ ‘বৈশ্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে’ হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, ইউক্রেনের ওপর হামলার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক আইন লংঘন করেছে। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর নৃশংস হামলা এবং যুদ্ধ রাশিয়া জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘন করছে।

আরও পড়ুন: জুনেই পদ্মাসেতু দিয়ে যান চলাচল

দুই নেতা পরে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে আসন্ন আলোচনার জন্য ‘দৃঢ় সমর্থন’ প্রকাশ করে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। স্কোলাজ আগামী মাসে জি-৭ নেতাদের শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত, তার বেশিরভাগ সামরিক সরঞ্জাম আমদানি করে রাশিয়া থেকে। তারা দীর্ঘদিন ধরেই পশ্চিমা এবং মস্কোর মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়েছে শুধুমাত্র অবিলম্বে যুদ্ধ শেষ করার জন্য। খবর: এএফপি।

নরেন্দ্র মোদি/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *