৩ মে ২০২২ (নিউজ ডেস্ক, মাদারীপুর): আগামী জুনে পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু হবে। জুনের যে কোন দিন এই সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের ছুটি শেষে পদ্মাসেতু উদ্বোধনের দিন-তারিখ নির্ধারণ করবেন। এমনটাই জানিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, আগামী জুনের যে কোন দিন চালু হবে পদ্মাসেতু। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: পবিত্র ঈদুল ফিতর উদযাপন
তিনি বলেন, পদ্মাসেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। রেল লাইন পদ্মাসেতু চালুর পরে হবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া পদ্মাসেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হবে।
পদ্মাসেতু/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply