এটিএম শামছুজ্জামানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

২০ ফেব্রুয়ারি, ২০২১ (নিউজ ডেস্ক): বরেণ্য অভিনেতা এটিএম শামছুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শনিবার এক শোক বার্তায় তথ্যমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, সর্বজননন্দিত শিল্পী এটিএম শামছুজ্জামান তার অনন্য অভিনয় শিল্পের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *