নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের এমপি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোছলেম উদ্দিনের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বছর আগে মোছলেম উদ্দিনের শরীরে ক্যানসার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ব্যক্তিগত জীবনে স্ত্রী ছাড়াও তিনি ৪ মেয়ের জনক।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি হিসেবে নিযুক্ত হন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
১৯৭১ সালে মোছলেম উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply