নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক মোহাম্মদ ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা।
সৈকতের সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সাথে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন।
লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষ করে তাকে মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজারে পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি হোটেল উঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্র সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল।
তিনি জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচকর্মীদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচকর্মীরা জেট-স্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply