করোনা টেস্টে নেগেটিভ টাইগাররা

০১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের সব ক্রিকেটার, স্টাফ ও অন্যান্যরা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ফলে অনুশীলনে নামতে আর কোনও বাধা নেই। বৃহস্পতিবার থেকেই  অনুশীলনের অনুমতি পেয়েছে টাইগাররা।

বুধবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে বিমানবন্দরে করোনার নমুনা দিয়েছিলেন তারা।

আগামী ৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখেই অনুশিলনে নামবে টাইগাররা।

১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুইটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ।

টেস্ট দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টুয়েন্টি দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ক্রিকেট/এসকেএম