২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, দিনাজপুর): করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বলেছেন, সরকারের একার পক্ষে এ কাজ সম্ভব না।
সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এ কথা বলেন।
সবার সহযোগিতায় করোনা ভাইরাস নিমুর্ল করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, করোনা মহামারি এখন গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরএ সাফল্য পাবো।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে এবং দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, সমাজ সেবা অফিসার আসাদুজ্জামান, সুন্দরবন ইউনিয়ন চেয়ারম্যান অশোক কুমার রায়, শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আস্করপুর চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কমলপুর চেয়ারম্যান জুয়েলসহ অন্যান্য কর্মকর্তারা।
ইকবালুর রহিম/আরএম/কিউটি
















Leave a Reply