০৪ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে ফ্রি করোনার ভ্যাকসিন পাবেন কলিকাতার বাসিন্দারা।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সাথে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের চুক্তিও হয়েছে। আগামী ১৩ জুন রোববার থেকে করোনার এ টিকা দেয়া হবে।
সৌরভ গাঙ্গুলী জানান, গত মার্চ-এপ্রিল থেকেই তিনি এ উদ্যোগ নেয়ার কথা ভাবছিলেন। অবশেষে তা বাস্তবায়িত হওয়ার মুখে।
করোনার টিকা নিতে গিয়ে যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য আগে থেকে দেড়শ’ জনকে বাছাই করে ফর্ম পূরণ করা হবে। যাতে টিকাকরণের দিন অতিরিক্ত ভিড় না হয়। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন।
করোনা ভ্যাকসিন/এসকেএম















