০৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে আবারও একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে জোয়ারে ডলফিনটি ভেসে এসে সৈকতের জিরো পয়েন্টে আটকা পড়ে।
এসময় স্থানীয়রা ডলফিনটিকে বালুচাপা দিয়ে রেখেছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আব্দুল গাফফার নামে এক জেলে জানান, মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত ছিল। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা হবে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরণের ডলফিন সাধারণত সমদ্রের ছোট মাছ খেয়ে বেঁছে থাকে।
মৃত ডলফিন উদ্ধার/এসকেএম















