৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থত কে পুঁজি করে বিএনপি রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি ক্রমাগত মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। যা তাদের নেতাদের কাছেই একদিন জবাবদিহি করতে হবে।
সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ সফলভাবে পালনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
‘বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না’ বিএনপি নেতার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে তিনি হয় তো বলতে চেয়েছিলেন খালেদা জিয়া না থাকলে বিএনপি থাকবে না। হয়তো খেউ হারিয়ে ফেলেছেন তিনি। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ কেন থাকবে না?
তিনি বলেন, খালেদা জিয়া না থাকলে বিএনপি না থাকার প্রশ্ন থাকতে পারে। আওয়ামী লীগ জনগণের মাঝ থেকে বেড়ে উঠা দল। যত দিন বাংলার ভুখণ্ড থাকবে, লাল সবুজের পতাকা থাকবে ততদিন আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতির জন্য বিএনপির নেতাদেরকেই একদিন দলের ভেতরে জবাবদিহি করতে হবে। বেগম জিয়ার চিকিৎসা বিএনপির অতি রাজনীতির শিকার বলে দেশের জনগণ মনে করে। তাদের এতো বাঘা বাঘা আইনজীবি তার মামলা নিয়ে দীর্ঘ কালক্ষেপন করা, তাদের অতি রাজনীতির এই ফল।
খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র লোকজন, তার গৃহপরিচালকরা, তাদের চিকিৎসকরা তার আশে পাশে থাকে। আওয়ামী লীগ লোকজন কীভাবে স্লো পয়জনিং করবে। এটা হাস্যকর ব্যাপার।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply