নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি বাসায় সুমাইয়া আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইল মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ওই বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বাবা জামাল উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায়। তারা মাতুয়াইল মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় থাকেন। তার মেয়ে ঢাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নেয়। পরে অচেতন অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply