গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে

নিউজ ডেস্ক: প্রশিক্ষণের মাধ্যমে দেশের গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও শ্রম আইনে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করতে পারে।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের সভা কক্ষে ‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও ইউসেপ বাংলাদেশ যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন্স পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। সঞ্চালনা ও সভার উদ্দেশ্য উপস্থাপন করেন ডিএসকের যুগ্ম পরিচালক (প্রকল্প) ফজিলা খানম। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা, রেডিও স্বাধীনের হেড অব প্রোগ্রাম শাকিল আহমেদ। সভায় আরও আলোচনা করেন সারাবাংলা ডট নেট-এর প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, বাংলাদেশ সংবাদ সংস্থার মাহফুজা জেসমিন, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র, বাংলাদেশ লেবার জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের ফারিহা আফসানা, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রাবেয়া হোসেন বেবিসহ অন্যরা।

বক্তারা গৃহকর্মীদের নিবন্ধন, ঘন্টাভিত্তিক কাজ ও মজুরি নিশ্চিতকরণ, গৃহকর্মী ও নিয়োগকর্তা উভয়ের নিরাপত্তার স্বার্থে নিয়োগপত্র নিশ্চিতকরা, গৃহকর্মীদের সংগঠিত একটি কাঠামোর প্রয়োজনীয়তার গুরুত্ব, গৃহকর্মী হত্যা/নির্যাতনের খবর প্রচার ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, গৃহকর্মীর অধিকার বিষয়ে প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা ও তাদের আইনী অধিকার নিশ্চিতকরাসহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

শাহনাজ মুন্নী গৃহকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করে গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ ও সংবেদনশীল হওয়ার জন্য জনমত তৈরীতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে বলে মন্তব্য করেন।

রাজীব নূর গণমাধ্যমকে আরও বেশি করে সম্পৃক্ত করতে এনজিওরা সাংবাদিকদের ফেলোশিপ প্রদান, সম্পাদকদের সাথে মতবিনিময়ের পরামর্ দেন। ফারজানা রুপা গৃহকর্মী নির্যাতন বন্ধে নির্যাতনকারীদের যথাযথ শাস্তির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। শাকিল আহমেদ গৃহকর্মীদের প্রতি সংবেদনশীল হওয়া ও মানবিক আচরণ করার জন্য উদ্বুদ্ধ ও প্রচারণামূলক অনুষ্ঠান পরিচালনার পরামর্শ দেন।

রহমান মুস্তাফিজ গৃহকর্মী ও নিয়োগকারী উভয়ের স্বার্থে গৃহকর্মীদের নিবন্ধন, থানায় গৃহকর্মী ডেস্ক চালু ও ফলোআপ নিউজ করানোর ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি। মাহফুজা জেসমিন তার বক্তব্যে বলেন, গৃহকর্মী ও তার কাজের স্থান… উভয়ের নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে অক্সফাম-এর প্রতিনিধি তারেক আজিজ ও অক্সফাম কানাডার প্রতিনিধি রীচা শর্মা গণমাধ্যম কর্মীদের মতামত ও পরামর্শের সাথে একাত্মতা প্রকাশ করেন।

পিএম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *