চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

৩০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন সকাল সাতটায় কাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে ৩০টি ট্যাংকারে ডিজেল নিয়ে একটি ট্রেন রোববার রাতে নাটোরে যাচ্ছিল। বিপরীতমুখী একটি ট্রেনকে ক্রসিং দেয়ার জন্য উথলী রেলস্টেশনের কাছাকাছি ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে নেয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটিকে পুনরায় ১ নম্বর লাইনে ওঠানোর সময় ১৪/১৫ নম্বর পয়েন্টের কাছে চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

উদ্ধারকারী দলের প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আলী বলেন, আজ দুপুর ১২টা নাগাদ লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *