ছাত্র ইউনিয়নের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুত্রাপুর থানার সাবেক ও বর্তমান কর্মীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সাবেক কর্মীরা। তারা ১৫ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায়। পরে ব্যাট করতে নেমে বর্তমান কর্মীরা ১৩ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। ফলে বর্তমান কর্মীদের দল ৭ উইকেটে বিজয়ী হয়।

প্রীতি ম্যাচে সাবেক কর্মীদের দলের অধিনায়কত্ব করেন তনিমা নাহার সোমা আর আর বর্তমানদের দলে অধিনায়ক ছিলেন সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক জেরিন খান শশী।

প্রীতি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি দীপক শীল। উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সংসদের কোষাধ্যক্ষ মেরাজ খান আদর। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নেছার আহমেদ।

প্রীতি ম্যাচ উপভোগের জন্য সংগঠনের সাবেক ও বর্তমান প্রায় অর্ধশতাধিক কর্মী মাঠে উপস্থিত হয়েছিলেন।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *