
ছবি: আর্ট নিউজ
১০ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি এখন কোন জোটে নেই। স্বতন্ত্র রাজনীতি নিয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি। আগামী নির্বাচনে তিনশ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, অত্যাচার ও নির্যাতন উপেক্ষা করে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকবে। তিনশ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছে জাতীয় পার্টি।
তিনি বলেন, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্ব দুই ভাগ হয়ে পড়েছে। যুদ্ধের জন্য অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের এই বিরূপ প্রভাবের ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লেগেছে। তাই দেশের রাজনীতি কোন পথে যায় নিশ্চিত করা বলা যায় না। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা আছে। আর এজন্যই দলকে সুসংগঠিত করতে হবে।
আরও পড়ুন: মৌলভীবাজার জেলা জাসদের কর্মী সমাবেশ
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়াও সংসদ সদস্যদের মধ্যে কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নাজমা আক্তার, অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল, লিয়াকত হোসেন খোকা, রওশন আরা মান্নান, শেরীফা কাদের, পনির উদ্দিন আহমেদ, আহসান আদেলুর রহমান বক্তব্য রাখেন।
জাতীয় পার্টি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














