১৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): প্রথম ম্যাচ জয়ে আগেই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে নেপালকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল।
কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচের সিরিজে ১-০তে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল-বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে হোয়াইটওয়াশ করার টার্গেটে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ দল।
খেলা/এসকেএম















Leave a Reply