জিয়াউদ্দিন বাবলুর জানাজা রাতে, দাফন মিরপুরে

২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাপন করা হবে।

জাতীয় পার্টির প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তার মরদেহ।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু।

গত মাসের শুরুর দিকে করোনা ভাইরাসে আক্রন্ত হন বাবলু। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *