৫ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): তিন ম্যাচের দুইটিতে জিতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে আজ শারজায় সুপার টুয়েলভের লড়াইয়ে চমক দেখানো দল নামিবিয়ার মুখোমুখি হয়েছে কিউইরা।
এ ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের। ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ভারতের কাছে। এ ম্যাচভাগ্যের ওপর নির্ভর করছে কোহলিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ।
তবে নামিবিয়ার কাছে এ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার। তিন ম্যাচ হের বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের।
নামিবিয়া একাদশ: স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস, ডেভিড ওয়াইজ, জেজে স্মিট, নিকোল লফটি-ইটন, জ্যান গ্রিন, কার্ল বার্কেনস্টক, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply