টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩১ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে এসেছে দুই পরিবর্তন। সিরিজের প্রথম ম্যাচ জয়ে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে।

রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বাদ দেয়া পড়েছে নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। দলে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ। ২০২০ সালের মার্চে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিটি খেলেছিলেন হাসান।

বাংলাদেশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান (অধিনায়ক, উইকেটকিপার), মেহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

জিম্বাবুয়ে: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টানাকা চিভাঙ্গা।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *