টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৮ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলংকা। বিরুপ আবহাওয়ার কারণে ১০ মিনিট পর টস হয়।

আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের সামনে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে সেই মিশনে নেমেছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালদের মতো সিনিয়রদের ছাড়া লংকার দলটি যে কতটা অসহায় তা গত দুই ম্যাচে ভালোই টের পাওয়া গেছে।

তবুও একটি জয় নিয়ে দেশে ফিরতে চান লংকান কোচ মিকি আর্থার।

ক্রিকেট/এসকেএম