স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির পালা। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টায়।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন রয়েছে দলে। তানভীর ইসলামের জায়গায় ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। দলে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply