০৬ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
পরিবারের কোনো সদস্যের অসুস্থতার জন্য টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না স্টার্কের, এমনটিই জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। খরব: প্লেজ টাইমস।
কোচ জানান, আমরা স্টার্ককে তার পরিবারের পাশে থাকতে দেব। সে যখন উপযুক্ত সময় মনে করবে, তখনই দলে ফিরতে পারবে। পরিবারের সাথে কথা বলেই ও নিজের ফেরার সঠিক সময় বেছে নেবে।
এদিকে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। দলে নেই অ্যাশটন আগর। এ ছাড়া জেমস প্যাটিনসনকেও বিশ্রাম দেয়া হয়েছে এই সিরিজে।
ইনফরমার স্টার্ককে হারিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে চাপে পড়বে অস্ট্রেলিয়া।
খেলা/এসকেএম
















Leave a Reply