৭ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের জন্য শাস্তির নতুন নিয়ম করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়মে পুরুষ ও নারী ক্রিকেটে স্লো ওভার রেটের কারনে এখন থেকে ম্যাচের মধ্যেই শাস্তি পেতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে একজন খেলোয়াড় কম রাখতে হবে।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি টি-টোয়েন্টি ম্যাচে এই সব নতুন নিয়মের অবতারণা করে।
বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ইসিবির দ্য হান্ড্রেডের প্লেয়িং কন্ডিশনে একই নিয়মের রিপোর্ট যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ঐ সিরিজ থেকেই এই নতুন নিয়ম হবে।
আর ১৮ জানুয়ারি সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নারীদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন নিয়ম প্রয়োগ হবে।
আইসিসি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply