টিলা ধসে চার নারী চা-শ্রমিক নিহত

১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের নিহত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই লাখাইছড়া চা বাগানের শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন, ৩৪ বছর বয়সী হীরামনি ভৌমিক, ২৩ বছর বয়সী পূর্ণিমা ভৌমিক, ৩৪ বছর বয়সী রাধা ভৌমিক ও ২৩ বছর বয়সী রীনা ভৌমিক। তারা সবাই লাখাইছড়া চা-বাগানের বাসিন্দা।

লাখাইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সদস্য শিক্তি কন্দ বলেন, বসতঘর সংস্করণের জন্য ছয় জন নারী চা-বাগানের একটি টিলা থেকে মাটি আনতে যান। টিলার নিচ থেকে মাটি কাটায় কিছুটা সুড়ঙ্গের মতো হয়েছিল। ভেতর থেকে মাটি নেয়ার এক পর্যায়ে টিলা ধসে চারজন চাপা পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহত চারজনের লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ