নিউজ ডেস্ক: ‘মাইক্রো ব্লগিং সাইট’ ট্যুইটার কিনে নিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক। শুরুতে তিনি কিনেছিলেন ১১ শতাংশ শেয়ার। পরে বাকি শেয়ার কেনা নিয়ে জন্ম হয় নানান নাটকীয়তার। ট্যুইটারের নিয়ন্ত্রণ নেয়ার প্রথম দিনই তিনি ছাটাই করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল এবং প্রধান আর্থিক কর্মকর্তা নেদ সেগালকে।
তবে ট্যুইটারের পক্ষ থেকে এখনও এসব তথ্য নিশ্চিত করা হয়নি। প্রতিষ্ঠানটির সূত্রের বরাত দিয়ে দুই কর্মকর্তার ছাটাইয়ের খবর প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিবিসি জানিয়েছে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটারের মালিকানা পেলেন ইলন মাস্ক। তবে ট্যুইটার এখনও এই মালিকানা পরিবর্তনের খবর নিশ্চিত করেনি।
প্রতিষ্ঠানটির জন্মলগ্নে বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ইলন মাস্ক ট্যুইট করে বলেছেন, ‘পাখি এখন মুক্ত।’ উল্লেখ্য, ট্যুইটারের লোগো একটি নীল পাখি।
এ বছরের এপ্রিল টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক প্রথমবারের মত ট্যুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন। এরপর নানা নাটকীয়তায় ট্যুইটার কেনার প্রক্রিয়া থেকে অনেকটা সরে যান ইলন মাস্ক। যদিও শেষ পর্যন্ত ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কিনতে হয়েছে তাকে।
ট্যুইটার/এএমএম/কিউটি














Leave a Reply