ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

১৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণে প্রান্নাথপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় নিয়েছে। নিহত দুজন হলেন- আদমদীঘির সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ২৮ বছর বয়সী মরিয়ম বেগম ও তার মেয়ে ৬ বছর বয়সী নুরজাহান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রান্নাথপুর গ্রামে পৌঁছায়। এ সময় মরিয়ম বেগম ও তার মেয়ে নুরজাহান ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানও হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *