ডেঙ্গিতে আক্রান্তের নয়া রেকর্ড

২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক):  করোনার পাশাপাশি এবার ডেঙ্গি রোগে আক্রান্তের রেকর্ড ভাঙা গড়ার পালা শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১৯৪ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চার ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৯৪ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: মরার ওপর খাড়ার ঘা

বর্তমানে হাসপাতালে মোট ৬৪২ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রাজধানীর রোগীদের মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১১৯ জন। এছাড়া সরকারি ও সায়ত্ত্বশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যে চারজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে তাদের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

ডেঙ্গি/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *