১১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে খুনোখুনি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বলেন, নির্বাচনের নামে প্রহসন চলছে। তামাশার নির্বাচন চলছে দেশে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেনে। আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
জিএম কাদের বলেন, আবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠ নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
তিনি বলেন, ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকারদলীয় প্রার্থীরা। আবার সরকারদলীয় প্রার্থীরা হামলা-মামলা করছেন জাতীয় পার্টি প্রার্থীদের ওপর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকরাম হোসেন। সঞ্চালনা করেন প্রিয়াংকা সুকমল।
জিএম কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply