থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে আতশবাজি নিষিদ্ধ

নিউজ ডেস্ক: থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। শুক্রবার থেকে আরোপ করা হয়েছে এ নিষেধাজ্ঞা। এ আদেশ বলবৎ থাকবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- থার্টিফার্স্ট নাইটে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কালে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ণ বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা, মুখে কোনও প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি, ভুঁভুঁজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া এ আদেশে রাজশাহী মহানগরী এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কাল পর্যন্ত সব অনুমোদিত বার, মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আরএমপি।

থার্টিফাস্ট নাইট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *