২০ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। সেই সাথে ৫ লিটারের বোতলে দাম ৩৫ টাকা কমে ৭৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিনের তেলে দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ মার্চ) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জনিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সাথে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম প্রতি লিটার বোতলজাত তেল ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত তেল ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ দাম ঈদ পর্যন্ত বহাল থাকবে জানিয়ে তিনি আরও বলেন, এ দাম মিল পর্যায়ে সোমবার (২১ মার্চ) থেকে কার্যকর হবে। তবে খুচরা পর্যায়ে এ দাম কার্যকর হতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে।
বাণিজ্য মন্ত্রণালয়/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply