দিনের শেষে বাংলাদেশের অস্বস্তি বোনার

১১ ফেব্রুয়ারি ২০২১ (স্পোটর্স ডেস্ক): চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা পাননি আবু জায়েদ রাহি। মোস্তাফিজের বদলে দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্য দেখালেন। নিলেন দুটি উইকেট। তার মধ্যে একটি ছিল গুরুত্বপূর্ণ। গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে মাত্র ৫ রানে ফিরিয়েছেন তিনি।

অন্যদিকে সফলতা দেখিছেন তাইজুলও। বলতে গেলে, বিপদের সময়ে ব্রেকথ্রু এনে দিলেন তিনি। তাও দু-দুবার।

প্রথমবার সকালের সেশনে স্বাচ্ছন্দ্যে খেলে ৬৬ রানের জুটি গড়ে ফেলা ক্যাম্পবেলকে ফেরান তিনি। পরে ব্ল্যাকউডের সাথে বোনারের পঞ্চম উইকেটে তোলা ৬২ রানের জুটিকে ভাঙেন বাঁ হাতি এ স্পিনার। 

সাকিবের ইনজুরিতে টেস্টে সুযোগ পেয়েই দুর্দান্ত খেলেছেন সৌম্য সরকার। তিনি ফেরান দারুণ স্বাচ্ছন্ধ্যে খেলে যাওয়া অধিনায়ককে ক্রেইগ ব্রাথওয়েটকে। মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন ক্যারিবীয় অধিনায়ক।

মায়ার্সের আউটে অবদান রয়েছে সাকিবের বদৌলতে নামা সৌম্য সরকারের। রাহির সুইংয়ে ব্যর্থ হয়ে ওয়াইড স্লিপে ক্যাচ তুলে দেন মায়ার্স। আর তা দুর্দান্তভাবে তালুবন্দি করেন সৌম্য।

তবে দিন শেষে নিজের ব্যাটিংয়ে উজ্জ্বল এনক্রুমাহ বোনার। তার ব্যাটে ভর করে ২০০ রান ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭৩ বলে ৭৪ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছেন এ ক্যারিবীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান।

সাথী জসুয়াকে নিয়ে আগামীকাল বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকবেন বোনার।

আজ ঝুলিতে দুটি উইকেট জমা করেছেন রাহি। মায়ার্সের আগে ওয়ানডাউনে নামা শেন মোজলের উইকেট শিকার করেন তিনি। রাহির অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়, যা সরাসরি আঘাত হানে উইকেটে। আউট হওয়ার আগে ৩৮ বল মোকাবিলা করে ৭ রান করেন মোজলে।

প্রথম দিন শেষে ৯০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। ৭৪ ও ২২ রান নিয়ে আগামীকাল মাঠে নামবেন বোনার ও জসুয়া।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *